প্রকৃত আলেমদের প্রতি সম্মান রাখি ???
প্রকৃত আলেমদের প্রতি সম্মান রেখেই ধর্মের অপব্যবহারকারীদের মুখোষ উন্মোচন সময়ের দাবী
..মো: কবিরুল হক মুক্তি এমপি
(দেশব্যাপী উদ্যোগের অংশ হিসেবে তৃণমুল নেতাকর্মীদের নিয়ে মাঠে ময়দানে কাজ করেছে হেযবুত তওহীদের সদস্যরা। এ লক্ষে এমপি, মন্ত্রী জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সাথে একান্ত মতবিনিময়ে দেশের প্রকৃত সংকট সম্পর্কে আলোকোপাত করা হয়।)
আরিফুল ইসলাম, নড়াইল:
মানুষ যখন চরম সংকটে আপতিত হয় তখনই খোজে পরিত্রাণের পথ, সমাধানের রাস্তা,চায় ভুল পথ পরিহার করে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সংকট থেকে উত্তরণ।কিন্তু স্রষ্টার পক্ষ থেকে আগত সঠিক দিক নির্দশেনার বিকৃতি সাধনকারী এক শ্রেনীর ধর্মব্যবসায়ীরা সবযুগেই এই সমাধানের পথকে করে অবরুদ্ধ।তাই মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়।বন্ধ হয়ে যায় সংকট থেকে উত্তরণের পথ।গত ১-১২-১৩ তারিখে নড়াইল ১ আসনের সংসদ সদস্য ও সদ্য আ’লীগ থেকে মনোনয়ন প্রাপ্ত মো: কবীরূল হক মু্ক্তির সাথে দেশেরপত্রের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাতে ওঠে আসে এসব বক্তব্য।কবিরুল হক মুক্তি বলেন সত্যিকারের ইসলাম ও প্রকৃত আলেমদের প্রতি সম্মান রেখেই আজ এই ধর্মব্যবসায়ী ও ধর্ম নিয়ে অপরাজনীতিতে লিপ্তদের আসল অবস্থান ইসলামের আলোকে তুলে ধরতে হবে। এই কাজে দেশ , জাতি ও মানবতার কল্যানেই সকলের এগিয়ে আসা উচিত,এটা সময়ের দাবী।দেশেরপত্রের যশোর ব্যুরো প্রধান আরিফূল ইসলাম বলেন, ইসলাম যুগে যুগে এসেছে মানবজাতিকে মুক্ত করার জন্যে।যেখানে সত্য ,যেখানে কল্যাণ,যেখানে মানবতা সেখানেই ইসলাম।কিন্তু কালপরিক্রমায় ধর্ম ব্যবসায়ীরা এটাকে কায়েমী স্বার্থের পক্ষে ব্যুবহার করেছে।রুটি রুজির মাধ্যম হিসেবে গ্রহন করেছে।তাই ইসলামে মহীয়ান আদর্শ সমাজে বাস্তবায়ন করতে গেলে এই ধর্মব্যবসায়ীদের মুখোষ উন্মোচন অপরিহার্য।প্রকৃত আলেমদের প্রতি সম্মান রেখেই ধর্মজীবীদের প্রচারিত হুজুগে কার না দিয়ে প্রকৃত ইসলাম অন্বেসনে জনগনকে উদ্বুদ্ধ করতে হবে।আলোচনা শেষে নড়াইল বাসীর কাছে পুনর্বর নির্বাচিত করে উন্নযনের ধারাবাহীকতা রক্ষার উদাত্ব আহ্বান জানান এবং নড়াইল-কালিয়া দোয়া প্রত্যাশা করেন।আলোচনা কালে আরও উপস্থিত ছিলেন দেশেরপত্রের নড়াইল জেলা সার্কুলেশন ম্যানেজার মাজেদুল ইসলাম,কালিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম হাসান,কালিয়া উপজেলা ছাত্রলীগ সেক্রেটারী রানা শেখ , ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সামীম আহম্মেদ,যুবলীগ সভাপতি কামাল , উপজেলা আলীগ সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান হীরা, হরিদাশ চক্রবর্তী,পার্থ প্রমুখ।
No comments:
Post a Comment