Wednesday, May 13, 2015

কোরআনে নারীদের ব্যাপারে নির্দেশ কি ???

>> নারীদের ব্যাপারে নির্দেশ হচ্ছে– “(হে রাসূল সা.)
আপনি ঈমানদার নারীদের বলে দিন তারা যেন তাদের
দৃষ্টি নিম্নগামী রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহ হেফাজত করে,
তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, তবে তাদের শরীরের
যে অংশ এমনিই খোলা থাকে তার কথা আলাদা, তারা যেন তাদের
বক্ষদেশ তাদের মাথার কাপড় দ্বারা আবৃত করে রাখে, তারা যেন
তাদের স্বামী, পিতা, শ্বশুর, ছেলে, স্বামীর আগের ঘরের ছেলে, ভাই,
ভাইয়ের ছেলে, বোনের ছেলে, তাদের সাথে মেলামেশার মহিলা,
নিজেদের অধিকারভুক্ত সেবিকা বা দাসী, নিজেদের অধীনস্থ এমন পুরুষ
যাদের মহিলাদের কাছ থেকে কোনো কিছু (যৌন) কামনা করার নেই,
কিংবা এমন শিশু যারা এখনো মহিলাদের গোপন অঙ্গ সম্পর্কে কিছুই
জানে না এ সকল মানুষ ছাড়া তারা যেন অন্য কারো সামনে নিজেদের
সৌন্দর্য প্রকাশ না করে, চলার সময় জমিনের ওপর তারা যেন
এমনভাবে নিজেদের পা না রাখে যে সৌন্দর্য তারা গোপন
করে রেখেছিলো তা তাদের পায়ের আওয়াজে লোকদের
কাছে জানাজানি হয়ে যায়। (সূরা নূর-২৪-৩১)
>> রাসূল (সা.) তাঁর স্ত্রী হযরত উম্মে সালমা ও মায়মুনা (রা.) কে অন্ধ
সাহাবা হযরত ইম্মে মাকতুম (রা.) এর সঙ্গে পর্দা করার নির্দেশ
দিয়েছিলেন’ (বুখারি ও তিরমিযি)।

No comments:

Post a Comment