Sunday, May 10, 2015

জাতির লক্ষ্য, আকীদা


একজন সাহাবা (রাঃ) একবার একটি সুন্দর নির্জন উপত্যকা দিয়ে যাচ্ছিলেন, যেখানে একটি মিষ্টি পানির ঝরণা প্রবাহিত হোচ্ছিল। জায়গাটা তার খুব পছন্দ হলো এবং তিনি বোললেন ‘আমার ইচ্ছে হোচ্ছে, লোকালয় ত্যাগ কোরে এইখানে পাহাড়ের গুহায় বাস করি'। এই কথা মহানবীর (দঃ) কাছে বলা হলে তিনি বোললেন, "না। তা কোরবেনা। কারণ, যারা আল্লাহর রাস্তায় (জেহাদে) আছে তাদের প্রত্যেকের স্থান ঘরে বসে সত্তর বছর এবাদতের চেয়েও বহু উর্দ্ধে। তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে মাফ কোরে জান্নাতে প্রবেশ করান? আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রাম কর।

দুইবার উটের দুধ দোহনের মধ্যে যেটুকু সময়, এইটুকু সময়ও যে সশস্ত্র যুদ্ধ কোরবে তার জন্য জান্নাত সুনিশ্চিত (হাদীস- আবু হোরায়ারা (রাঃ) থেকে তিরমিযী)।

আরেক দিন রসুলুল্লাহ (দঃ) বাহিনীসহ যুদ্ধে যাচ্ছিলেন। রাস্থায় একটা পাহাড়ে গুহা দেখা গেলো, যেটা গাছ গাছড়ায় সবুজ এবং পানি আছে। একজন সাহাবার (রাঃ) মনে আকাংখা উদয় হলো সমাজ থেকে বিচ্ছিন্ন হোয়ে ওখানে থেকে যাবার জন্য (এবাদতের জন্য)। তিনি রসুলুল্লাহর (দঃ) কাছে এজন্য অনুমতি চাইলেন। রসুলুল্লাহ (দঃ) জবাব দিলেন নিশ্চয়ই আমাকে ইহুদী বা খ্রীস্টান ধর্ম দিয়ে পাঠানো হয়নি। আমাকে পাঠানো হয়েছে দ্বীনে হানিফা হানাফিয়াহ দিয়ে। যার হাতে মোহাম্মদের (দঃ) জীবন তার কসম, সকালে বা বিকেলে আল্লাহর রাস্তায় মার্চ (চলা) সমস্ত পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম এবং এই বাহিনীর তোমাদের যে কারুর স্থান (মরতবা) ষাট বছরের নামাযের চেয়ে উর্দ্ধে [হাদীস- আবু ওমামা(রাঃ) থেকে আহমদ মেশকাত]।

No comments:

Post a Comment