Monday, May 4, 2015

আল্লাহর মহান বাণী একবার পড়ুন এনশা’আল্লাহ বুঝবেন আজকের ধর্মব্যবসায়ী আলেম উলাম কি জিনিস।

আল্লাহর মহান বাণী একবার পড়ুন এনশা’আল্লাহ বুঝবেন আজকের ধর্মব্যবসায়ী আলেম উলাম কি জিনিস।


আপনি যদি  সত্যি কোরান বিশ্বাসী হন ও মানেন।তাহলে এই আয়াত গুলো অবশ্যই মানেন,তাই নয় কি?
না মানলে অন্য কথা।
এখন বুঝুন যারা ওয়াজ মাহফিল, এমামতিতে, ফতোয়াবাজীতে ইত্যাদি উপায়ে ধর্মব্যবসা কোরে খাচ্ছে, এদের কে আল্লাহ বলতেছেন যে এরা আগুন খাচ্ছে, এরা নাপাক, এরা গোমরাহি পথভ্রষ্ট, এরা জাহান্নামী, এরা আল্লাহর আয়াত গোপনকারী, আল্লাহ এদের সাথে কেয়ামতে কথা বলবেন না, এদের মুখুশ আল্লাহ ১৪০০ বছর আগেই কেন খুলে দিলেন?
ইসলামে কি ধর্মব্যবসার সুযোগ আছে? আল্লাহর এই আয়াতের বিপরীত কোন কথা আল্লাহর রসুল(স:) বলে গিয়েছেন?
কোন যুক্তিতে এই পুজিহীন ব্যবসা চলছে আল্লাহর কালাম বেচে?
আল্লাহ বলছেন যে, তোমরা এই বিনিময় গ্রহণকারী লোকদের অনুসরণ করোনা।(ইয়াসিন ২১)
তাহলে বলুন আজকের নামধারী আলেম মওলবী ধর্মব্যবসায়ী কোন ইসলামে আছে? (সব আলেমই যে ভন্ড আলেম তা বলছি না প্রকৃত আলেম আজও আছে যারা আজও সত্য সন্ধানে কিন্তু ধর্মব্যবসায়ী নয়)
আজ যে ইসলামের নামে ধর্মব্যবসায়ীরা ফায়দা হাসিল কোরছে এটা কি প্রকৃত ইসলাম?
প্রকৃত ইসলামে কি ধর্মব্যবসার স্থান আছে? আল্লাহর এই কথা কি ভুল হইতে পারে?
আজ আমরা হেযবুত তওহীদ সেই প্রকৃত ইসলামের দিকে ডাকছি, যা সুন্দর, ন্যায়, সত্য, আকাশের মত বিশাল। যা আল্লাহ তার রসুলের(স:) উপর নাযেল কোরেছিলেন।
আল্লাহর মহান বাণী একবার পড়ুন এনশা’আল্লাহ বুঝবেন আজকের ধর্মব্যবসায়ী আলেম উলাম কি জিনিস।
সূরা আল বাক্বারাহ:174 – নিশ্চয় যারা সেসব বিষয় গোপন করে, যা আল্লাহ কিতাবে নাযিল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢুকায় না। আর আল্লাহ কেয়ামতের দিন তাদের সাথে না কথা বলবেন, না তাদের পবিত্র করা হবে, বস্তুতঃ তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক আযাব।
সূরা আল বাক্বারাহ:175 – এরাই হল সে সমস্ত লোক, যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী খরিদ করেছে এবং (খরিদ করেছে) ক্ষমা ও অনুগ্রহের বিনিময়ে আযাব। অতএব, তারা দোযখের উপর কেমন ধৈর্য্য ধারণকারী।
সূরা ইয়াসীন:21 – অনুসরণ কর তাদের, যারা তোমাদের কাছে কোন বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত।

No comments:

Post a Comment